ফরিদপুরের আলফাডাঙায় জমি সংক্রান্ত সংঘর্ষে আহত ৪০
ফরিদপুর জেলার আলফাডাঙা উপজেলায় শুক্রবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৃথক দুটি সংঘর্ষে উভয়পক্ষের অন্তত: ৪০জন আহত হয়েছে।
পুলিশ জানায়, আলফাডাঙার কামার গ্রামে জমির মালিকানা নিয়ে দুই গ্র“পের মধ্যে বহুদিন ধরে বিরোধ চলছিলো। ঈদের ছুটিতে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
এতে উভয় গ্র“পের ২০ জন আহত হয়।
অপরদিকে একই উপজেলার পানাইল সাতবাড়িয়া গ্রামে চরের জমি দখলকে কেন্দ্র করে গ্রামের দুই প্রভাবশালী গ্র“পের মধ্যে শুক্রবার দুপুরে সশস্ত্র সংঘর্ষ হয়। এতে উভয় গ্র“পের আরো ২০ জন আহত হয়।
আহতদের আলফাডাঙা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ওই দুই সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
