কক্সবাজারে পিকনিকের বাস খাদে পড়ে ১জন নিহত, আহত ৩৫
ঘন কুয়াশার কারনে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চকরিয়া উপজেলাধীন চকরিয়া কলেজ সংলগ্ন বাঁকে শুক্রবার ভোরে একটি পিকনিক বাস উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও ৩৫জন আহত হয়।
নিহতের নাম আবদুস সালাম (৫০)। সে পেশায় একজন বাবুর্চি।
এলাকাবাসী জানায়, ঢাকার স্বামীবাগ থেকে একদল পর্যটক ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী কোচ (ঢাকা মেট্রো ব- ১৪-০৫১০) নিয়ে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৪টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার উল্টে সড়কের প্রায় ৫০ফুট দূরে খাদে পড়ে যায়।
