২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

ফেনীর দাগনভূঞার তুলাতলী এলাকায় শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 03:00 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনাপুরগামী একটি বাস দাগনভূঁঞার তুলাতুলী এলাকার একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেলে দুইজন নিহত ও ২০জন আহত হয়।  

নিহতরা হল নোয়াখালী জেলার রতনপুর গ্রামের  এমডি পাটোয়ারি (৪৫) ও তার ছেলে সবুজ (১০)।

আহতদের ফেনী সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।