২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

কেরানীগঞ্জের ‘দৈনিক আলোর জগত’ পত্রিকার এক সাংবাদিককে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। পুলিশ শুক্রবার একথা জানায়।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 01:42 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

আহত সাংবাদিকের নাম মোহাম্মদ আব্দুল হাই (৪৫)।

পুলিশ জানায়, কেরানীগঞ্জের এক সন্ত্রাসীর বিরুদ্ধে ধর্ষণের খবর পত্রিকায় প্রকাশের পর আবাদুল্লাহপুরের মালিভিটা এলাকায় ওই সন্ত্রাসী এবং তার সহযোগিরা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আব্দুল হাইকে লোহার রড দিয়ে বেধড়ক পেটায়।

আব্দুল হাইকে আশংকজনক অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ওই সন্ত্রাসীর বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় হত্যা, ধর্ষণসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে।