২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাঁধ নিয়ে সংঘর্ষে ৪০ জন আহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুরে বাঁধ নির্মানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দু’দলের সংঘর্ষে কমপক্ষে ৪০জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2006, 06:16 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অকাল বন্যা প্রতিরোধ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর বিরামপুরে বাঁধ নির্মান কাজ শুরু করলে কয়েক হাজার কৃষক নির্মান কাজের পক্ষে বিপক্ষে অবস্থান নেয়।

বৃহস্পতিবার সকালে এ নিয়ে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এতে কমপক্ষে ৪০ জন আহত হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আজুল ইসলামকে (৫০) আশংকাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।