২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার শ্যামপুরে পরকীয়ার জের ধরে স্বামী খুন

ঢাকার শ্যামপুরে বৃহস্পতিবার ভোরের দিকে পরকীয়ার জের ধরে স্ত্রী এবং এক যুবকের হাতে স্বামী খুন হয়েছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2006, 01:18 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহতের নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৫)। সে মোহাম্মদ জয়নাল ঢালীর পুত্র।

পুলিশ জানায়, শ্যামপুরের ১০/২, করিমউল্লাহবাকের একটি বাসায় ফার্নিচার ব্যবসায়ী দেলোয়ার হোসেন তার তিন শিশুসহ স্ত্রী বিউটি বেগমকে (২৫) নিয়ে ভাড়া থাকতো।

প্রায় এক বছর ধরে বিউটি বেগমের সাথে সবুজ নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক চলছিলো।

এ নিয়ে দেলোয়ারের সাথে তার স্ত্রীর প্রায়ই ঝগড়া হতো।

এক পর্যায়ে বৃহস্পতিবার ভোর ৩ টার দিকে ঘুমন্ত অবস্থায় দেলোয়ারকে বিউটি ও তার প্রেমিক সবুজ ধারালো বটি দিয়ে হাত, পা এবং পিঠে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে খুন করে। ঘটনাস্থলেই দেলোয়ার নিহত হয়।

পুলিশ ভোর সোয়া ৪ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় পুলিশ বিউটি বেগমকে গ্রেফতার করেছে।

নিহতের বড় ভাই আব্দুল খালেক শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

এদিকে মিটফোর্ড হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কে বা কারা অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির (৪০) লাশ ফেলে রেখে যায়। নিহতর হাতে - পায়ে আঘাতের চিহৃ রয়েছে। তার পরনে চেক লুঙ্গি, কালো রংয়ের শার্ট এবং গোলাপি রংয়ের জ্যাকেট রয়েছে।