২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবের আমেজে ঈদুল আযহা উদযাপিত

ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতের মধ্যেই বুধবার সারা দেশে উৎসবের আমেজে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা উদযাপিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2006, 12:09 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

এ বছরেও ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) শহরের মূল জামাতগুলোকে সফল করতে  নানা কর্মসূচি হাতে নেয়। এ বছর ডিসিসি ঢাকায় ৩৬১ টি জামাতের আয়োজন করে।  দেশব্যাপী জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এ জামাতগুলোয় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এ সব জামাতে মহিলাসহ কূটনীতিক ও তাঁদের পতœীরা ঈদের নামাজ আদায় করেন। তবে বোমাতঙ্কের কারণে অনেককেই নামাজ শেষ হওয়ার আগেই ঈদগাহ্ প্রাঙ্গণ ছাড়তে দেখা যায়।

বায়তুল মোকাররামের খতিব মাওলানা ওবায়দুল হক পরিচালিত জাতীয় ঈদগাহের মূল জামাতে

নামাজ আদায় করেন রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দীন আহম্মেদ।

প্রতি বছরের মত এবারো কিশোরগঞ্জের ষোলাকিয়ায় দেশের বৃহত্তম জামাতটি অনুষ্ঠিত হয়। লক্ষাধিক মানুষ এ জামাতে অংশ নেন বলে জানা গেছে।

তবে রাজশাহী ও মৌলভীবাজারে ঈদের জামাতকে কেন্দ্র করে সংঘর্ষে অন্ততঃ ৫০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

সকাল ৮ টায় গুলশান কেন্দ্রীয় মসজিদ এবং ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮ টা ও সাড়ে ৯ টায়।

সকাল ৮ টায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

মালিবাগে আবু জর গিফারি কলেজ ময়দানে পৃথক ব্যবস্থায় মেয়েরা ঈদের জামাতে অংশ নেন। 

আরামবাগের দেওয়ানবাগ শরীফের বাবে রহমতে সকাল ৮ টায়, ৯ টা ও ১০ টায় তিনটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়।

মগবাজারের টিঅ্যান্ডটি কলোনীতে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

টিকাটুলি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায়।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের সাথে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।

রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজুদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্ব স্ব বাসভবনে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দীন আহম্মদের বাসভবনে প্রধানমন্ত্রী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা পার্টি অফিসে দলের কেন্দ্রীয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক তাঁদের চলমান রাজনৈতিক আন্দোলনকে সফল করে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করেন। বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রি শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।