২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মাওয়া সড়কে ১৩টি যান দুর্ঘটনায় পতিত, ১ জন নিহত, আহত শতাধিক

ঢাকা-মাওয়া মহাসড়কে সিরাজদিখান উপজেলার রাজেন্দ্রপুরে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ঘন কুয়াশার কারণে ২০ মিনিটের মধ্যে ১৩টি যান দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং আহত হয়েছে শতাধিক।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2006, 12:07 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ও বিপরীতমুখী যানের মধ্যে সংঘর্ষে একে একে ছয়টি বাস, মাইক্রো ও প্রাইভেটকারসহ দুর্ঘটনায় পড়ে ১৩টি যান। এরমধ্যে আটটি যান রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাকিগুলো রাস্তার উপরেই ছিটকে পড়ে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, কতগুলো যান খাদে পড়েছে এবং কতজন লোক আহত হয়েছে  সে ব্যাপারে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছে না।

এদিকে এ দুর্ঘটনার ফলে ঢাকা-মাওয়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।