ঢাকা-মাওয়া সড়কে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত শতাধিক
ঢাকা-মাওয়া সড়কে আব্দুল্লাহপুর মোরে বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার কারণে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং আহত হয়েছে শতাধিক।
প্রত্যদর্শীরা জানায়, ঢাকাগামী যাত্রীবাহী আপন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে আপন পরিবহন বাসটিকে আরও একটি বাস ধাক্কা দিলে একে একে ১৩টি বাসের মধ্যে সংঘর্ষ হয় এবং ১৩টি বাসই খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনায় একজন নিহত এবং শতাধিক আহত হয়েছে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, কতগুলো বাস খাদে পড়েছে এবং কতজন লোক আহত হয়েছে সে ব্যাপারে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
এদিকে এ দুর্ঘটনার ফলে ঢাকা-মাওয়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
