২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জে ককটেল উদ্ধার, ১ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর ইছাপুর এলাকার জনৈক কামালের বাড়ি থেকে পুলিশ চারটি তাজা ককটেল উদ্ধার করেছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2006, 09:55 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

এ ঘটনার সাথে জড়িত সন্দেহে সুমন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবার একথা জানায়।

পুলিশ জানায়, কামালকে ফাঁসিয়ে দিতে সুমন শত্র“তাবশত ককটেলগুলো তার বাড়িতে রেখে থানায় খবর দিয়েছিল।