২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে স্ত্রীর দাবি করা ঈদের শাড়ি কিনে দিতে না পারায় স্বামীর আত্মহত্যা

সাভারে স্ত্রীর দাবি করা ঈদের শাড়ি কিনে দিতে না পারায় বুধবার ভোরে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে স্বামী আত্মহত্যা করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

মৃতের নাম জসিম (২৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কয়েক বছর আগে আশুলিয়ার ফজর আহমেদের মেয়ে হাসিনা বেগমের সাথে রংপুরের জসিমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জসিম ঘর জামাই হিসেবে শ্বশুর বাড়িতেই অবস্থান করে আসছে।

ঈদের আগের রাতে হাসিনা জসিমের কাছে একটি শাড়ি দাবি করে। জসিম শাড়ি কিনে দিতে অপারগতা প্রকাশ করলে হাসিনা তাকে অশ্লীল ভাষায় গালাগাল করে।

পরদিন ভোরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।