মাওয়া ফেরি ঘাটে দীর্ঘ যানজট, আটকা পড়েছে ১০ হাজার যাত্রী
ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের মাওয়া ফেরি ঘাটে ঈদে ঘরমুখো ১০ হাজারেরও বেশি মানুষ আটকা পড়েছে। মাওয়া প্রান্তে ১২ কিলোমিটারব্যাপী যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে।
ঈদের কারণে যানবাহনের চাপ এবং কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফেরি পার হতে না পেরে তীব্র শীতের মধ্যেই ঈদের দিন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিএ- এর একজন কর্মকর্তারা বিডিনিউজকে জানান, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। ১২টি ফেরি না ছাড়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
যাত্রীরা জানান, ১২ ঘন্টারও বেশি সময় ধরে তারা ফেরি ঘাটে আটকা রয়েছেন।
