২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ৪০টি বাড়ি পুড়ে ছাই, আহত ৪

চট্টগ্রামের কদমতলী এলাকায় সোমবার রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪০টি বাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় ৪জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

কদমতলীর বালুরমাঠ বস্তিতে রাত সোয়া ৯টায় একটি কেরোসিনের কুপি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বস্তির ৪০টি ঘর পুড়ে যায়।

দমকল বাহিনী ও পুলিশ জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগ্রাবাদ, নন্দকানন ও চন্দনপুর থেকে আটটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে ছুটে যায়। রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে বস্তির চার বাসিন্দা সামান্য আহত হয়েছে।

ঈদের মাত্র একদিন আগে এই অগ্নিকাণ্ডের ফলে তাদের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে। এছাড়া প্রচণ্ড শীতের মধ্যে ক্ষতিগ্রস্ত কয়েকশ’ মানুষকে খোলা আকাশের নিচে থাকতে হবে।

দমকল বাহিনী আরো জানায়, অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষক্ষতি হয়েছে।