২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ক্ষেতের আইল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৫

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঘুরঘুরিয়া গ্রামে সোমবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধে একজন নিহত ও পাঁচজন আহত হয়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2006, 04:05 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহতের নাম অশোক কুমার (৩০)।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, নরেন বাসার তার নিজ জমি চাষ করতে গেলে পাশের জমির মালিক রজেনের সাথে ক্ষেতের আইল নিয়ে প্রথমে ঝগড়া শুরু হলে পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দু’পক্ষ রামদা দিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে অশোক গুরুতর আহত হলে তাকে প্রথমে বালিয়াকান্দি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই তার মুত্যু হয়।

এছাড়া এ ঘটনায় আহত হয়- নরেন বাসার, রনজিৎ বাসার, দেবরতœ, রনি এবং স্মৃতিশ। তাদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন নরেন বাসার ও রনজিৎ বাসারকে প্রেপ্তার করেছে।