২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত এবং অপর পাঁচজন আহত হয়েছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2006, 12:44 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহত ব্যক্তির নাম সৈয়দ খাঁ (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার রাত ১০টার দিকে একদল সশস্ত্র লোক সৈয়দ খাঁকে ঘর থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে।

এসময় সন্ত্রাসীদের হাত থেকে সৈয়দ খাঁকে বাঁচাতে এসে তার পিতা আবদুর রহিম (৫০) সহ অপর পাঁচজন গুরুতর আহত হয়।

এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।