২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে বিডিনিউজ- এর সেবা সকলের জন্যে উন্মুক্ত

বেসরকারি সংবাদ সংস্থা বিডিনিউজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গ্রাহকদের বিনামূল্যে সেবা প্রদান করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ঈদুল আজহা উপলক্ষে তিন দিন ছুটির (মঙ্গলবার থেকে) মধ্যে গ্রাহকরা পাসওয়ার্ড ছাড়াই বিডিনিউজের ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন।

ঈদের ছুটিতে দেশের বেশিরভাগ সংবাদপত্র প্রকাশিত হয়না। ফলে পাঠকরাও বঞ্চিত হন বিভিন্ন ধরনের সংবাদ থেকে। পাঠকদের সংবাদ তৃষ্ণা মেটাতেই বিডিনিউজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

পাঠকদের চাহিদা পূরণে ঈদের ছুটিতেও বিডিনিউজের সংবাদকর্মীরা নিয়মিত কাজ করবেন।

বাংলাদেশ তথা সারাবিশ্বের ঘটনাবলী জনগণের কাছে পৌঁছে দেওয়াটা বিডিনিউজ সামাজিক দায়িত্ব বলেই মনে করে।

বিডিনিউজের ওয়েবসাইট- http://www.bdnews24.com