২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিকোলাস বার্নস ঢাকা আসছেন ১৭ জানুয়ারি

১৭ জানুয়ারি দু’দিনের ঢাকা সফরে আসছেন মার্কিন পরারাষ্ট্র দপ্তরের রাজনৈতিক আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, বার্নস স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে রাজনীতি, নিরাপত্তা ও অধিকার বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।

তিনি বলেন, বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা বিষয়েও বার্নস আলোচনা করবেন।

গত বছর জুনের পর এটি হবে বার্নসের দ্বিতীয় ঢাকা সফর।

কূটনৈতিক সূত্র জানায়, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে এবং দুর্নীতি রোধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্র বর্তমানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে দু’টি দেশের মধ্যে ‘পূর্ণ সহযোগিতা’র বন্ধন স্থাপনের দিকে গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশ সফর শেষে বার্নসের ভারত সফরের কথা রয়েছে।