২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আটক জঙ্গিদের ফের রিমান্ডে নেয়া হয়েছে

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি)- এর চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার জাভেদ ইকবালসহ আটক চার জঙ্গিকে রোববার আরো পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

তাদেরকে এ পর্যন্ত চার দফায় ৩৭ দিন রিমান্ডে নেয়া হল।

চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মোনোয়ারুল ইসলাম তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যাদেরকে রিমান্ডে নেয়া হয়েছে তারা হল- জেএমবির চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার মোহাম্মদ, কক্সবাজারের অপারেশনাল কমান্ডার নিজাম উদ্দিন, সেকেন্ড ইন কমান্ড মনিরুল ইসলাম এবং রফিকুল ইসলাম।

এর আগে পাহাড়তলী থানায় তাদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও বিস্ফোরকসহ তিনটি মামলার তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন আদালতে রিমান্ডের আবেদন জানান।

বিকেল সাড়ে ৩টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে র‌্যাব সদস্যরা তাদেরকে আদালতে হাজির করেন।