২ জন সচিব ও ৪ জন অতিরিক্ত সচিব বদলি
সরকার দুজন সচিব ও চারজন অতিরিক্ত সচিবকে রোববার বদলী করেছে।
মন্ত্রী পরিষদের পূর্ণগঠনের উদ্দেশ্যে রোববার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো. আবু সোলায়মান চৌধুরীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলী করা হয়েছে। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রশিদ সরকারকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
অতিরিক্ত সচিবদের মধ্যে বাংলাদেশ পাট শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এএফএম সোলায়মান চৌধুরীকে পাট ও বসত্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাসচিব কেএম ইব্রাহিম হোসেনকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে, রাজউক-এর চেয়ারম্যান মো. শহিদ আলমকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মোহাম্মদ জুবায়েরকে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
