২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় এনজিও কর্মী নিহত ২

সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের হবিগঞ্জ নছরতপুর রেল ক্রসিংয়ে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় রওশন জাহা বেগম নামে এক এনজিও কর্মী রোববার নিহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

হবিগঞ্জ ব্র্যাকের আঞ্চলিক অফিসের শিক্ষা বিভাগের মনিটরিং অফিসার রওশন রোববার বিকেলে শহর থেকে মোটরসাইকেলে নূরপুর যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। কুয়াশার জন্যে ট্রেন দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটে বলে জিআরপি পুলিশ ধারণা প্রকাশ করেছে।

নিহত রওশন জাহার বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুরে। শায়েস্তাগঞ্জ জিআরপি পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এদিকে শনিবার আখাউড়া-সিলেট রেল সেকশনের হবিগঞ্জ লস্করপুর রেলক্রসিংয়ের কাছে পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় আব্দুল কুদ্দুছ নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়।