২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীনগরে অগ্নিকান্ডে আওয়ামী লীগ অফিস পুড়ে গেছে

এক অগ্নিকান্ডে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার অর্ন্তগত বিরতারা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শ্রীনগর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2006, 02:59 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সূত্র জানায়, শনিবার ভোরের এ অগ্নিকান্ডে অন্তত: ৭ টি দোকান চোখের পলকে পুড়ে গেছে।

অগ্নিকান্ডের কারন এখনও জানা যায়নি। তবে আওয়ামী লীগ দাবী করেছে ক্ষমতাশীন দল বিএনপি কর্মীরা অগ্নিসংযোগ করেছে।

শ্রীনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বিএনপিকর্মীদের এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখান করে বলেন, সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজার নির্বাচনী এলাকায় বিএনপি সমর্থকরা এ কাজ করতে পারেনা। 

এই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।