২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ পালনে যেতে পারলেন না ৪৯ ব্যক্তি, প্রতারণার অভিযোগে ট্রাভেল এজেন্সির ৩ কর্মচারি গ্রেপ্তার

পবিত্র হজ পালন করতে সৌদি আরবের যেতে ইচ্ছুক ৪৯ জন ব্যক্তি শুক্রবার বিমানে ফ্লাইটে সৌদি আরব যেতে না পারায় পুলিশ সংশ্লিষ্ট ট্রাভেল এজিন্সির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 09:44 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

এর আগে হজ পালনে আগ্রহীরা ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের (জিয়া) ভিতরে বিক্ষোভ প্রদর্শন করেন।

ফেনীর দাগনভুঁইয়া উপজেলার জাহাঙ্গীর আলম মামলা দায়ের করার পর মতিঝিল থানা পুলিশ সুইট ট্রাভেলসের দুই মালিক মোহাম্মদ ওসমান গণি ও কাজী মফিজুর রহমান এবং হজ পালনে ইচ্ছুকদের গাইড মোয়াল্লিম, ফায়েজুল্লাহকে গ্রেপ্তার করে।

মতিঝিল থানা পুলিশ জানায়, হজ পালনে ইচ্ছুকদের প্রতারণা মামলা দায়েরের প্রেক্ষিতে তারা এর সাথে জড়িত তিন ব্যক্তিতে গ্রেপ্তার করেছেন।

৩৯জন প্রতারিত হজ পালনেচ্ছুকদের মধ্যে ৩৬ জন সুইট ট্রাভেলসের প্রতারণার শিকার। বাকি তিনজন কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি আরব যেতে চেয়েছিলেন তা জানা যায়নি।

হজ পালনেচ্ছুকরা বলেছেন, টাকা পরিশোধ করার পর তাদের ট্রাভেল এজেন্সি তাদেরকে কোন টিকিট না দেয়ায় তারা হজ পালন করতে সৌদি যেতে পারেননি।

জিয়া সূত্র জানিয়েছে, টিকিট না থাকার কারণে নয়, বিমান বন্দরের ভিতরে কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ করার কারণে হজ পালনেচ্ছুকরা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেননি।