জয়পুরহাটে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য এরশাদ ৪ দিনের পুলিশ রিমান্ডে
জয়পুরহাটে গ্রেপ্তারকৃত জেএমবি’র তালিকাভুক্ত সদস্য এরশাদকে রোববার চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
পুলিশ সুপার আব্দুল আল আজাদ চৌধুরী জানান, পুলিশ আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
বৃহস্পতিবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পশ্চিম কোমরগ্রামের মৃত মোশারফের ছেলে এরশাদকে (২০) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত এরশাদ জেএমবি’র একজন তালিকাভুক্ত সক্রিয় সদস্য। পুলিশের ধারনা, এরশাদ ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার সাথে জড়িত থাকতে পারে।
