মাদারীপুরে ফুরাডান খেয়ে ১১ জন অসুস্থ্য
মাদারীপুর কালকিনি উপজেলার ডাসার ইউনিয়নের খিলগ্রামে ফুরাডান কীটনাশক মিশ্্িরত চা পান করে একই পরিবারের এগার ব্যক্তি অসুস্থ্য হয়ে পড়েছে।
রোববার খিলগ্রাম বাসিন্দা খোরশেদ ঘরামীর পরিবারে ঘটনাটি ঘটেছে । সকালে খোরশেদের স্ত্রী চেহারণ বেগম ঘরে থাকা ফুরাডান কীটনাশককে ভুলক্রমে চাপাতা মনে করে তা দিয়ে চা বানিয়ে ঘরের সকলে মিলে খায়। এতে সবাই অসুস্থ্য হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থয় তাদেরকে কালকিনি ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
