২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী ৪৩,৭৬৪ জন হজ্বযাত্রী জেদ্দায় পৌঁছেছেন

এ পর্যন্ত দেশের মোট ৪৩ হাজার ৭৬৪ জন হঁজ্বযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

এদের মধ্যে ৩৪ হাজার ৮৯০ জন বাংলাদেশ বিমানের নিজস্ব ফ্লাইটে এবং আট হাজার ৮৭৪ জন বিদেশি এয়ারলাইন্সে জেদ্দায় পৌঁছান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ জানুয়ারি  পর্যন্ত আরও প্রায় ছয় হাজার হজ্বযাত্রীকে বিমানের নিজস্ব ফ্লাইটে জেদ্দায় পৌঁছনো সম্ভব হবে।

এ বছর হজ্বযাত্রীর সংখ্যা বৃৃদ্ধি পাওয়ায় আরও প্রায় তিন হাজার হজ্বযাত্রী পরিবহনের জন্য আগামী ০৫ এবং ০৬ জানুয়ারি ১০টি স্লট’র জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে বিমান আবেদন করেছে।