রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকদের ধর্মঘট শুরু
বর্ধিত বেতন ভাতা স্থগিতের প্রতিবাদে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা সোমবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন।
বেতন ভাতা স্থগিতের সিদ্ধান্ত বাতিল ও বেতন ভাতা আট হাজার টাকায় উন্নীত করা এবং থানা স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াতের ব্যবস্থা করাসহ তিন দফা দাবিতে তারা এ আন্দোলন করছেন।
ইন্টার্নি চিকিৎসকরা আন্দোলনের পক্ষে সোমবার দুপুরে ক্যাস্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষে চিকিৎসক নেতৃবৃন্দ হাসপাতালের পরিচালককে একটি স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে ইন্টার্নি চিকিৎসক নেতৃবৃন্দ আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি না মানা হলে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।
