২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বিএনপি অফিসে হামলার ঘটনায় দলীয় ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল

অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ঝালকাঠির জেলা বিএনপি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় পুলিশ দলের এবং এর অঙ্গ সংগঠনের ২৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

মামলার তদন্তকারী কর্মকর্তা দারোগা আবদুর রহমান রোববার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেন।

গত বছরের একুশে ফেব্র“য়ারি শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ১০/১২ জন আহত হয়। এসময় প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন ।

মামলায় মোট ৩৮ জনকে আসামি করা হয়। এদের মধ্যে ৯ ব্যক্তিকে অব্যাহতি দেয়া হয়েছে। চার্জশিটপ্রাপ্তরা হলো- জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জাতীয়তাবাদী সামাজিক-সাং®কৃতিক দলের (জাসাস) সভাপতি রবিউল ইসলাম তুহিন, জেলা জাতীয়তাবাদী হিন্দু দলের সভাপতি বিষ্ণুপদ ধর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাগর শাহজাহান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এনামূল হক সাজু, রফিক, আনোয়ার হোসেন মিজান, সেলিম মুন্সি, শন্তুু পাল, পলাশ, কিবরিয়া, লিটন, কামাল, মামুন, বাচ্চু, মিলন, জামাল, ঝন্টু, ফারুখ সরদার, নয়ন খলিফা (কাওছার), মিজানুর রহমান নান্টু, ইয়াসিন ভূঁইয়া, আশিকুর রহমান রাজা, নিয়াজ মাহমুদ, বিপ্লব দাস বিপুল, মিলন, বাবু, মনকা ও রাজা।