নাটোরে জমি নিয়ে সংঘর্ষে ৫০ জন আহত
নাটোরে সোমবার জমি নিয়ে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। সিংড়া উপজেলার নওদাপাড়া গ্রামে দুই প্রতিপক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
গ্রামবাসীরা জানায়, স্থানীয় মসজিদের জমি দখল নিয়ে শামসু এবং সামাদ নামে দুই প্রভাবশালী ব্যক্তির সমর্থকরা এ সংঘর্ষে লিপ্ত হয়।
আহতদের মধ্যে ২০ জনকে নাটোর সদর হাসপাতাল এবং সিংড়া হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ব্যাপারে সিংড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
