২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ধানবোঝাই ট্রলার ছিনতাই

জেলার জৈনকাঠী রাসনাবাদ নদীতে জলদস্যুরা মঙ্গলবার ভোর রাতে ধান বোঝাই একটি ট্রলার ছিনতাই করে নিয়ে যায়।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

এসময় জলদস্যুরা ট্রলারটির ৩ মাঝিকে হাত পা বেঁধে নদীতে ফেলে দেয়। এদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও আলমগীর নামে এক মাঝি নিখোঁজ রয়েছে।

ট্রলার মালিক জব্বার মাঝি জানান, ট্রলারে ৪শ মন ধান বোঝাই করে তারা গলাচিপা থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিলেন। মঙ্গলবার ভোর রাতে ট্রলারটি রাসনাবাদ নদীতে পৌঁছলে অপর একটি ট্রলার যোগে জলদস্যুরা হামলা করে। তাকে সহ অপর তিন মাঝিকে হাত পা বেঁধে নদীতে নিক্ষেপ করে ধানবোঝাই ট্রলারটি নিয়ে জলদস্যুরা পালিয়ে যায়।