রাজধানীতে র্যাবের ক্রসফায়ারে ডাকাত নিহত
রাজধানীর কোনাবাড়ী ডেমরা আবাসিক এলাকায় র্যাবের ক্রসফায়ারে বুধবার ভোরে এক ডাকাত নিহত হয়েছে।
নিহতের নাম আবুল কালাম খান ওরফে কামাল।
র্যাব-৩ জানায়, একটি বোমা এবং একটি রিভলবারসহ কামালকে মঙ্গলবার রাত নয়টার দিকে কাঁচপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কামাল র্যাবের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
তার দেয়া তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার করতে বুধবার ভোরের দিকে ডেমরা কোনাবাড়ী আবাসিক এলাকায় পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়।
র্যাব জানায়, উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় কামাল র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় র্যাবের এক সদস্যও আহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি চাপাতি এবং একটি কিরিচ উদ্ধার করে।
র্যাব আরও জানায়, কামালের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।
