২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩০

ফেনীতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় বুধবার কমপক্ষে চার জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 06:56 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুরে চট্টগ্রামগামী বাস (চট্টমেট্রো-ব-১১-০০৪৬) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই হাফিজা বেগম (৪৫), মোস্তাকিম শাকিল ও অজ্ঞাতনামা যুবক (২৫) নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বুধবার বিকেলে ছাগলনাইয়ার নিজপানুয়ায় মোটর সাইকেল-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পোটি উল্টে গেলে মরণ পাল (৬০) নামে এক বৃদ্ধ নিহত এবং কমপক্ষে দশ জন আহত হয়।

আহতদের মধ্যে সেলিম (২০), জাহাঙ্গীর (২৫), জাহাঙ্গীর (২৩), আবদুর রহিম (৩২), জসিম উদ্দিন (৪০), মহিউদ্দিন (৩২) এবং ছেরাজুল হক (৫০)কে ছাগলনাইয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা নিজপানুয়া, জঙ্গলমিয়া ও হিছাছড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।