বিসিএল-এর দলীয় কোন্দলে ২জন আহত
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পেসে বুধবার বাংলাদেশ ছাত্রলীগের বর্ষপুর্তি অনুষ্ঠানে এসে ঢাকা কলেজ শাখার কর্মীদের আন্তঃদলীয় কোন্দলে কমপক্ষে দুই নেতা আহত হয়েছে।
আহতরা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক শাহিন এবং সাংগঠনিক সম্পাদক হিরু।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অনুষ্ঠানস্থলে অবস্থান গ্রহণ নিয়ে এই সংঘর্ষ বাঁধে।
