খুলনায় ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
খুলনার ফুলতলা গ্রামে বৃহস্পতিবার ভোরে সেলিম আহমেদ টুটুল নামে এক সন্ত্রাসী র্যাবের ক্রসফায়ারে মারা গিয়েছে।
টুটুল কুখ্যাত সন্ত্রাসী ইমনের সহযোগী এবং শীর্ষ সন্ত্রাসী টিটনের ভাই।
সোমবার রাত সাড়ে তিনটার দিকে যশোর শহরের খড়কি পীরবাড়ি এলাকার ছায়াবিথী ছাত্রাবাসের ১০১ নং কক্ষ থেকে তাকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করে। তার দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টায় র্যাব তাকে নিয়ে দামোদর মোড়লপাড়ায় অস্ত্র উদ্ধারে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় সেলিম ক্রসফায়ারে মারা যায়।
ঘটনাস্থল থেকে র্যাব একটি পিস্তল, দুইটি পাইপগান, চার রাউণ্ড পিস্তলের তাজা গুলি, পাঁচ রাউণ্ড থ্রিনটথ্রি’র তাজা গুলি, দুই রাউণ্ড গুলির খোসা ও দুই রাউণ্ড শর্টগানের গুলির খোসা উদ্ধার করে।
সে যশোরের খড়কি বামনপাড়া এলাকার ফকর উদ্দিনের ছেলে। টুটুল জোড়া খুনের আসামী এবং তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
দীর্ঘ দিন সে ভারতে ছিল।
