২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএম কলেজের আবাসিক ছাত্রদের জোর করে ভোটার করার অভিযোগ

ছাত্রদলের কিছু অপ্রাপ্ত বয়স্ক ক্যাডার সরকারি বিএম বিশ্ববিদ্যালয় কলেজের কয়েকটি আবাসিক হলের ছাত্রদের জোর করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ছাত্ররা অভিযোগ করে, বৃহস্পতিবার সকালে অশ্বিনী কুমার, জীবনানন্দ দাশ এবং সার্জেন্ট ফজলুল হক --এই তিনটি হলের ছাত্রদের জোর করে ভোটার ফর্মে ছাত্রদলের ক্যাডাররা স্বাক্ষর নেয়।

অশ্বিনী কুমার হলের ছাত্র রুবেল বিডিনিউজকে জানিয়েছে, কলেজের প্রথম গেটের বাসিন্দা সরকার দলীয় নেতা মাহফুজের বরাত দিয়ে ক’জন কিশোর তাকে এং অন্যান্য ছাত্রদের জোর করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে। এদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে হবে।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, তারা এ ব্যাপারে অবগত নয়।