২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ১৪ দিনেও ডায়রিয়ার কারণ জানা সম্ভব হয়নি, আক্রান্ত আরও ২৫ জন

ফরিদপুর শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ২৫জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ১৪ দিনেও ডায়রিয়ার কারণ জানা যায়নি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 08:57 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ডায়রিয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ফরিদপুর জেনারেল হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে বৃহস্পতিবার থেকে ডায়রিয়া রোগী ভর্তি করা বন্ধ করে দেওয়া হয়। আগামী রোববার থেকে এ ওয়ার্ডে সার্জারী রোগী ভর্তি করা হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়। তবে বর্তমানে এই হাসপাতাল ডায়রিয়া ওয়ার্ড এবং মেডিক্যাল ওয়ার্ডে ডায়রিয়া রোগীদের জন্য ব্যবহৃত হচ্ছে।

গত ২৩ ডিসেম্বর থেকে ফরিদপুরে হঠাৎ করে ডায়ািয়ার প্রকোপ দেখা দেয়। কিন্তু ১৪ দিন অতিবাহিত হয়ে গেলেও ডায়রিয়ার কারণ জানা সম্ভব হয়নি বলে জানান ফরিদপুর সিভিল সার্জন ডা. এসএম আবুর খায়ের মিয়া।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ফরিদপুর পৌরসভার সরবরাহকৃত পানি পরীক্ষার রিপোর্ট বৃহস্পতিবার এসে পৌঁছায়। তবে সে রিপোর্টে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার মত কোন জীবানুর অস্তিত্ব পাওয়া যায়নি বলে পৌরসভা সূুত্রে জানা গেছে।