২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকায় উচ্চ শিক্ষার যাবতীয় তথ্য সম্বলিত গাইড প্রকাশিত

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকায় উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্যে একটি গাইড বই প্রকাশিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বইটিতে আমেরিকার সমগ্র বিশ্ববিদ্যালয় এবং কলেজে ভর্তি ও শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য সংযোজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ধরন, পড়াশোনার খরচ, আর্থিক সুবিধা প্রাপ্তি, ক্যাম্পাস সুযোগ সুবিধার তথ্যও সংযোজিত হয়েছে এ গাইড বইটিতে।

ইতোমধ্যেই গাইডটি ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ভাষায় অনুদিত হয়েছে। শিগগিরই এটি আরবি, চীন, পর্তুগাল, এবং রুশ ভাষায় বইটি অনুবাদ করা হবে বলে জানা গেছে।