সাম্প্রতিক বছরগুলোতে হজ ট্রাজেডি
সাম্প্রতিক বছরগুলোতে হাজীদের সমবেতস্থল মক্কায় বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ১৯৯০ সালে। সেবছর কাবা শরীফে যাওয়ার পথে প্রচণ্ড ভিড়ের মধ্যে পদদলিত হয়ে নিহত হয় ১৪২৬ হাজী।
২০০৪ সালে হজের শেষদিন পাথর ছুঁড়ে মারার সময় হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে নিহত হয় ২৫১ হাজী।
তিন বছর আগে একইভাবে পদদলিত হয়ে ৩৫ হাজীর মৃত্যু হয়।
১৯৯৮ সালে হজের রীতি পালনের সময় ওভারপাস থেকে কয়েজন হাজী পড়ে গেলে আতংকে তাড়াহুড়া করতে নামতে গিয়ে নিহত হয় ১৮০ হাজী।
এর চার বছর আগে ১৯৯৪ সালে পাথর ছুঁড়ে মারার সময় পদদলিত হয়ে মারা যায় ২৭০ জন।
এছাড়া ১৯৮৭ সালে ইরানিদের মার্কিন-বিরোধী বিক্ষোভের সময় ৪০২ জন নিহত হয়। এদের বেশিরভাগই ছিলো ইরানি হাজী।
