২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠির বাসন্ডা খাল থেকে যুবকের লাশ উদ্ধার

ঝালকাঠির বাসন্ডা খাল থেকে শুক্রবার সকালে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 03:29 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

নিহতের নাম জুয়েল (১৮)।

নিহতের পারিবারিক সূত্র জানায়, চারদিন আগে সে শহর থেকে গ্রামের বাড়ি গাবখান যাওয়ার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজুখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

এলাকাবাসী শুক্রবার সকালে বাসন্ডা খালে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।