২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজৈরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মাদারীপুরের রাজৈর এলাকায় ফরিদপুর- বরিশাল সড়কে শুক্রবার বিকেলে গরুবোঝাই ট্রাকের চাপায় দু’জন সাইকেল আরোহী নিহত হয়েছে। এরা হচ্ছে বিশ্বজিৎ (২২) এবং পাগলা বালা (৫০)।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 06:01 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

প্রত্যক্ষদর্শীরা জানায় বিকাল ৫ টায় রাজৈরের টেকেরহাট থেকে বরিশালগামী গরুবোঝাই ট্রাকটি কালীবাড়ীর নিকট দুই সাইকেল আরোহীকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিশ্বজিৎ রাজৈর সুন্দিকুড়ি গ্রামের গুরুদাস মন্ডলের ছেলে এবং পগলা বালা একই গ্রামের রঞ্জন বালার ছেলে।