২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জের ধরে মৎস্য খামার মালিক নিহত

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আমিরাবাদ গ্রামে শুক্রবার জমি নিয়ে বিরোধের জের ধরে নিহত হয়েছে মৎস্য খামারের মালিক রফিকুল ইসলাম (৩৪)।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৎস্য খামার সংলগ্ন জমি নিয়ে বেশ কিছুদিন ধরে রফিকুল ইসলামের সাথে একই গ্রামের নারায়ন চন্দ্র ওরফে নিবু শীলের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে খামারের পাশে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় উত্তেজিত নিবু শীল দা দিয়ে কুপিয়ে রফিকুল ইসলামকে মারাত্মক আহত করে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।