স্থানীয় সন্ত্রাসীদের হামলায় জাবি ছাত্র গুরুতর আহত
স্থানীয় এক ইউপি সদস্য ও তার সাঙ্গপাঙ্গদের হামলায় বুধবার রাতে মারাত্মক আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীর এক ছাত্র।
আহত মো. ইউসুফ সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র এবং ক্যাম্পাসের পাশ্ববর্তী ইসলামপুর গ্রামে অবস্থিত ‘সেবা সংঘ’ নামক ক্লাবের আহবায়ক।
সূত্র জানায়, বুধবার রাতে ইউসুফ তার ক্লাবের সামনে বসে আড্ডা দিচ্ছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ইউপি সদস্য মো. মতিউর রহমান ও তার ক্যাডার বাহিনী মাতাল অবস্থায় রড় ও হকিস্টিক দিয়ে ইউসুফকে বেদম প্রহার করে। এতে তার মাথা ও হাতে মারাত্মক জখম হয়।
পরে গ্রামের লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।
