২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক মাস ২ অক্টোবর শুরু, গাড়িতে হালনাগাদ কাগজপত্র রাখার অনুরোধ

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ২ অক্টোবর থেকে ঈদ পর্যন্ত ঢাকা মহানগরীতে ট্রাফিক মাস পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ট্রাফিক মাসের কার্যক্রম বাস্তবায়নের জন্যে তারা নাগরিকদের গাড়িতে হালনাগাদ কাগজপত্র রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, এ উপলক্ষে রাজধানীতে সড়ক ব্যবহারকারী চালক, শ্রমিক, যাত্রী ও পথচারিদের মধ্যে সড়ক বিধি, ট্রাফিক আইন ও নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষা প্রতিষ্ঠান, টার্মিনাল ও জনবহুল এলাকায় প্রচারণা চালানো হবে।

এছাড়া অংশীদারিত্বভিত্তিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তোলা এবং মোটরযান আইনের বাস্তবায়ন করার ব্যাপারে বিশেষ উদ্যোগ নেয়া হবে।