২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা

টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মাসুদুর রহমান মাসুদ (১৮)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

মাসুদ শহরের পারদিখুলিয়ায় তার খালার বাসায় থেকে এমএম আলী কলেজে পড়াশোনা করতো।

সংশ্লিষ্টরা জানান, গত মঙ্গলবার রাতে সে ঘরে ঘুমাতে যায়। বুধবার সকালে ঘরের দরজা ভেঙ্গে সিলিংয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। জেলার দেলদুয়ার উপজেলার দেউলী গ্রামের ইয়াকুব আলীর সন্তান মাসুদ। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।