চট্টগ্রামে র্যাব ২টি রাইফেল ও একটি বন্দুক উদ্ধার করেছে
চট্টগ্রাম র্যাব কক্সবাজার জেলার চকোরিয়ার কচ্ছপিয়া গ্রাম থেকে দুটি রাইফেল ও একটি বন্দুক সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে কচ্ছপিয়া গ্রামের আলী হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এই বাড়ি থেকে সন্দেহজনক আচরণের জন্য গ্রেফতার করা হয় রিদোয়ান বারি নামের এক যুবককে।
রিদোয়ানের দেহ তল্লাশি করে একটি থ্রি নট থ্রি কাটা রাইফেল উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আলী হোসেনের ঘর থেকে আর একটি থ্রি নট থ্রি রাইফেল ও একটি এসবিবিএল দেশী বন্দুক এবং দুই রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
