২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার

চট্টগ্রামের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার বায়েজিদ থানা এলাকা থেকে ২০০ গ্রাম হেরোইনসহ এক মহিলাকে গ্রেফতার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 06:31 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

বায়েজীদ থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তামান্না আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ফাহাদ টেলিকম নামের একটি ফোন ফ্যাক্সের দোকানের সামনে থেকে রোকেয়া বেগম রুনু (২৮) নামের ওই মহিলাকে গ্রেফতার করা হয়। রুনুর স্বীকারোক্তি মোতাবেক তার ঘর থেকে ২০০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে রুনু জানিয়েছে, এই হেরোইনগুলো সম্প্রতি যশোর থেকে আনা হয়েছে। সে বায়েজীদ থানা এলাকায় হেরোইন ব্যবসার সাথে জড়িত তিন ব্যাক্তির নাম বলেছে বলে অধিদপ্তর সূত্র জানায়।

গ্রেফতারকৃত রুনুর নামে বায়েজীদ থানায় মাদকদব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।