মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিভিক্তিকরণের বিরুদ্ধে ঢাকা আইনজীবী সমিতির বৃহত্তর কর্মসূচির পরিকল্পনা
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিভিক্তিকরণের বিরুদ্ধে ঢাকা আইনজীবী সমিতি বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে।
বিভক্তিকরণের প্রতিবাদে আইনজীবীদের একটি মিছিল বুধবার ঢাকা সিএমএম আদালতের নতুন ভবনের প্রবেশ পথে গেলে পুলিশ তাদের বাধা দেওয়ার এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। পরে ক্ষুব্ধ আইনজীবীরা পুলিশের বাধা অতিক্রম করে মুখ্য মহানগর হাকিমের এলজাসের সামনে বিভক্তিকরণের প্রতিবাদ জানান এবং সিএমএম জালাল আহমেদের অপসারণ দাবি করেন।
পরবর্তীতে বার লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে আইনজীবীরা বলেন, গুটি কয়েক ম্যাজিস্ট্রেটের স্বার্থে ঢাকার সিএমএম মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিভক্তিকরণের প্রস্তাব ও সুপারিশ করেছেন। এর ফলে আইনজীবী, বিচারপ্রার্থী এবং মামলার সাক্ষীদের মারাত্মক সমস্যা হবে।
সমাবেশে ৪ অক্টোবর আইনজীবী সমিতির সাধারণ সভা থেকে এ ব্যাপারে আন্দোলনের বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
জালাল আহমেদ ১২ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠি দেন। চিঠিতে তিনি ঢাকা মেট্রোপলিটন এলাকার উত্তর ও পশ্চিম অঞ্চলের ১১টি থানা এলাকার জন্যে একজন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এবং প্রয়োজনীয় সংখ্যক মহানগর হাকিমকে আগারগাঁও, শেরেবাংলা নগরে সুবিধাজনক একটি জায়গায় বসে বিচার কাজ করার জন্যে সুপারিশ জানান।
এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকা বৈঠকে ঢাকা বারের সভাপতি, সাধারণ সম্পাদক, পিপিসহ আইনজীবী নেতৃবৃন্দ এর প্রতিবাদ জানান।
