‘ছাত্রদলের নেতা-কর্মীদের অবৈধভাবে নিয়োগদান ধামাচাপা দিতে বোমা হামলা’
নির্বাচন কমিশনে অবৈধভাবে ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়োগদানের বিষয়টিকে ধামাচাপা দিতেই ছাত্রলীগের মিছিলে বোমা হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাবিরোধী ছাত্রসংগঠনের সমাবেশে বক্তারা এ কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন লিয়াকত সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরীফুল কবীর স্বপন, নজরুল ইসলাম বাবু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনে অবৈধ নিয়োগের বিষয়টি যাতে ধামাচাপা পড়ে তারই প্রচেষ্টা ওই বোমা হামলা।
