২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ-৫ পাওয়া শীর্ষ দশ কলেজ

চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তদের তালিকায় নটরডেম কলেজ শীর্ষে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এই কলেজের মোট ৬৮৩ জন পরিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

চলতি বছর ঢাকা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। দেশের মোট ৫ হাজার ৫’শ ৩৪ জন জিপিএ-৫ প্রাপ্ত পরিক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডের ২ হাজার ৮’শ চারজন জিপিএ-৫ পেয়েছে।

ভিকারুনন্নেচ্ছা নুন কলেজ থেকে ৩০৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং র‌্যাংকিংয়ে তাদের অবস্থান দ্বিতীয়। অন্যদিকে ঢাকা সিটি কলেজ থেকে ১৬৮ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

হলিক্রস ও ঢাকা কলেজ যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে। হলিক্রস কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫০ জন এবং ঢাকা কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত পরিক্ষার্থীর সংখ্যা ১৩৫ জন।

আইডয়াল স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত পরিক্ষার্থীর সংখ্যা ১৩৩ জন। তাদের অবস্থান ষষ্ঠ। অন্যদিকে রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে ১০৯ জন পরিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সপ্তম অবস্থানে রয়েছে।

র‌্যাংকিংয়ে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের অবস্থান অষ্টম। এই কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত পরিক্ষার্থীর সংখ্যা ১০২ জন। ৯৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নিয়ে নবম স্থানে অবস্থান করছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজ। ৭১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নিয়ে দশম স্থানে রয়েছে ঢাকা কমার্স কলেজ।

মাদ্রাসা শিক্ষাবোর্ডে এবছর ২৩ জন এবং কারিগরি শিক্ষাবোর্ড থেকে দুইজন জিপিএ-৫ পেয়েছে।