বৃহত্তর কুমিল্লায় জিপিএ-৫ পেয়েছে ২৯২ জন, ভিক্টোরিয়া কলেজে সর্বাধিক ৮৩ জন
কুমিল্লা বোর্ডের অধীনে ২০০৫ সালের এইচএসসি পরীক্ষায় বৃহত্তর কুমিল্লার ৬ টি জেলায় জিপিএ-৫ পেয়েছে ২৯২ জন।
এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে সর্বাধিক ৮৩ জন জিপিএ-৫ পেয়েছে।
উচ্চ মাধ্যমিক পর্যায়ের তিনটি বিভাগের মধ্যে ২৪৪ জন বিজ্ঞান বিভাগে, ৩১ জন ব্যবসায় শিক্ষা বিভাগে, এবং ১৭ জন মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া কুমিল্লা ক্যাডেট কলেজ এবং ক্যান্টনমেন্ট ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ দুটি কলেজ থেকে যথাক্রমে ৪১ জন এবং ৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
