২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিটায় ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট বুশকে খালেদা জিয়ার বার্তা

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে হ্যারিকেন রিটায় বিপর্যস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে এক বার্তা পাঠিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

সোমবার পাঠানো বার্তায় তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের মানুষের রিটার আক্রমনে তাদের মূল্যবান সম্পদের ক্ষয় ক্ষতিতে আমরা গভীর শোকাহত।

বার্তায় তিনি আরও বলেন, আমেরিকার জনগণ যখন ক্যাটরিনার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তখন আরেক দফা রিটায় আক্রান্ত হয়ে অনেক বেশি সংকটের মুখে পড়েছে।

প্রেসিডেন্ট বুশের প্রতি প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ, সরকার ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে ও আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত জনগণের ও তাদের পরিবার পরিজনের কাছে আমাদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ও সংহতির বার্তা পৌঁছে দিচ্ছি। এবং শিগগিরই তারা স্বাভাবিক জীবনধারায় ফিরে আসুক এমন প্রত্যাশা করছি।’